বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

আমতলীতে ১৯শ’ পিস ইয়াবাসহ দুই যুবক আটক, নগদ ৬০ হাজার টাকা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

আমতলী প্রতিনিধি:

বরগুনার আমতলী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, আমতলী পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা হতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews