সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পটুয়াখালীতে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

​পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের কলাপাড়া থানাধীন নীলগঞ্জ ইউনিয়নের ঘোটাবাছা এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নুরুজ্জামান মহিপুর থানার মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা মোঃ আলম হাওলাদারের ছেলে।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালিয়ে নুরুজ্জামানের হেফাজত থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কুয়াকাটা ও আশপাশের এলাকায়মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

​এই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews