মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং United Nations Population Fund (UNFPA)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় PREVAIL Project এর অধীন “নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক”- একটি বিশেষ উদ্যোগ।

অদ্য ২১ জুন ২০২৬ তারিখ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মোঃ আবু ইউসুফ, পুলিশ সুপার, পটুয়াখালী।সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ভুক্তভোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এছাড়া গত ২০ জুন ২০২৬ পটুয়াখালী জেলার ৯টি থানা থেকে আগত ৩২ জন এসআই, এএসআই ও কনস্টেবল পদমর্যাদার নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে মানসিক স্বাস্থ্য, সাইকোসোশ্যাল সাপোর্ট (MHPSS) এবং সাইকোসোশ্যাল ফার্স্ট এইড, সাইবার ক্রাইম ও আইনগত সহায়তা বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রতি আরও সংবেদনশীল, মানবিক ও পেশাদার সেবা নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধি করা হয়।

পটুয়াখালী জেলা পুলিশের অঙ্গীকার—
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

সহিংসতামুক্ত, নিরাপদ ও সাম্যভিত্তিক পটুয়াখালী গঠনে পটুয়াখালী জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews