মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

কাগজে-কলমে তিস্তা নেই অর্থায়ন নিয়ে জানতে চাইবে বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। তার মধ্যে রয়েছে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ), ৩টি চুক্তি (একটি প্রটোকল) ও একটি কর্মপরিকল্পনা। এসব চুক্তি বা সমঝোতা স্মারকের কোথাও কাগজে-কলমে তিস্তা প্রকল্পের বিষয়ে কোনো কিছু নেই। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিস্তা প্রকল্পের বিষয়ে লিখিতভাবে কোনো কিছু না থাকলেও আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প ইস্যু। চীন এ প্রকল্পে অর্থায়ন করবে কি না সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে জানতে চাওয়া হবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, চীনের সঙ্গে যে তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে তার মধ্যে প্রথমটি উন্নয়ন সহযোগিতাবিষয়ক। দ্বিতীয়টি মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত চুক্তি। তৃতীয়টি চীনা ভাষা সহযোগিতা চুক্তি।

প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ)-এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা, বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভের প্রচার, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে চীনে উচ্চ মানের পণ্য রপ্তানির জন্য কর্মপরিকল্পনা, মুক্তবাণিজ্য চুক্তি ও বহুপাক্ষিকতাকে সমর্থন, জ্বালানি খাতে সবুজ উন্নয়ন, গ্লোবাল ডেভেলপমেন্ট উদ্যোগ বাস্তবায়নে প্রচার, যৌথ মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা পরিকল্পনা, বৃত্তিমূলক শিক্ষায় সমঝোতা, সিনহুয়া ও বিএসএস-এর মধ্যে সমঝোতা, সিনহুয়া ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, চায়না মিডিয়া গ্রুপ ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, চায়না মিডিয়া গ্রুপ ও বিটিভির মধ্যে সমঝোতা।কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চাপ আছে।

বিআরআই চীন ঘোষিত একটি বৈশ্বিক অবকাঠামো বিনিয়োগ কৌশল। সমুদ্র ও স্থলপথে এশিয়া, আফ্রিকা ও ইউরোপকে বাণিজ্যসূত্রে একত্রিত করাই যার অন্যতম লক্ষ্য।

প্রসঙ্গত, তিস্তা অববাহিকায় পানি ব্যবস্থাপনাকে আধুনিক করতে চীন অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেছিল। পরিকল্পনা অনুযায়ী কাজও এগিয়েছিল। তিস্তা নিয়ে চীনের এই আগ্রহকে ভালোভাবে নেয়নি ভারত। তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ বহু পুরোনো। সেখানে চীন তিস্তা প্রকল্পে অর্থায়ন করলে ভূরাজনৈতিকভাবে নতুন হিসাব-নিকাশ কষা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews