বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে কুখ্যাত মাদক কারবারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোণার হাতে আটক।

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোণা কর্তৃক উদঘাটিত মামলার তথ্য :

১) ঘটনাস্থল: নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকাস্থ সুজন বর্মন নামক ব্যক্তির মা মোটরসাইকেল সার্ভিসিং নামক দোকানের দক্ষিণ পাশে নেত্রকোনা-ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর।

২) ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক এঁর নেতৃত্বে একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবাসহ ০২ (দুই) জনকে আটক করা হয়।

৩) আলামতের বিবরণ :
ক) কালো রংয়ের পলিথিন ব্যাগে রাবার দিয়ে বাঁধা অবস্থায় জিপারযুক্ত নীল রংয়ের ২০ টি পলি প্যাকেটের প্রতিটিতে ২০০ পিস করে (২০x২০০)=৪,০০০ (চার হাজার) পিস মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন-৪০০গ্রাম) এবং

খ) কালো রংয়ের অপর একটি পলিথিন ব্যাগে রাবার দিয়ে বাঁধা অবস্থায় জিপারযুক্ত নীল রংয়ের ১৫ টি পলি প্যাকেটের প্রতিটিতে ২০০ পিস করে (১৫x২০০)=৩,০০০ (তিন হাজার) পিস মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন-৩০০ গ্রাম)।
সর্বমোট অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (৪০০০+৩০০০)=৭,০০০ (সাত হাজার) পিস। যার ওজন ৭০০- (সাতশত) গ্রাম।
যার অবৈধ বাজার মূল্য- (৭০০০x৪০০)=২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।

গ) TECNO নামক মোবাইল ফোনসেট ০১টি যার বাজার মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা।

ঘ) Infinix নামক মোবাইল ফোনসেট ০১টি, যার বাজার মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা।

ঙ) itel নামক it2165 মডেলের বাটন মোবাইল ফোনসেট ০১টি, যার বাজার মূল্য ১৫,০০/-(এক হাজার পাচশত) টাকা।

চ) মাদক পরিবহন কাজে ব্যবহৃত YAMAHA নামক FZS ভার্সন মডেলের মোটরসাইকেল ০১ (এক) টি। যার বাজার মূল্য ২,৯৬,০০০/-(দুই লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা।

আলামতসমূহের বাজার মূল্যঃ (২৮,০০,০০০+২৮,০০০+১৫,০০০+১,৫০০+২,৯৬,০০০)= ৩১,৪০,৫০০/- (একত্রিশ লক্ষ চল্লিশ হাজার পাঁচশত) টাক।

৪)আসামীর পরিচয় :
ক) মো: সোহেল মিয়া (৩৬)-গ্রেপ্তার,
পিতা: মৃত-মোফাজ্জল হোসেন,
মাতা- নুরেদা খাতুন এবং

খ) মো: সজীব (২৪)-গ্রেপ্তার,
পিতা-খাইরুল ইসলাম,
মাতা- আম্বিয়া খাতুন,
উভয় সাং-চিরাম,
ইউপি-চিরাম,
থানা- বারহাট্টা,
জেলা- নেত্রকোণা।

৫) গৃহীত আইনগত ব্যবস্থা: আসামীর বিরুদ্ধে পরিদর্শক জনাব মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোণার সহকারী পরিচালক জনাব নাজমুল হক মহদোয় মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ।
মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। “মাদক কে না বলি, সুন্দর জীবন গড়ি”। আপনার এলাকার মাদক ব্যবসায়ীর যেকোন তথ্য নিম্নোক্ত নাম্বারে দিয়ে আমাদের সহযোগীতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। মোবাইল নং- ০১৪০৪-০৭২৮০৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews