
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সাতক্ষীরা শাখার ঋণসংক্রান্ত মামলার আসামি ও সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের মালিক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণসংক্রান্ত মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান ছিল। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের সময়, স্থান এবং কোন সংস্থা তাকে গ্রেপ্তার করেছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।