মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

ডিএনসি_বগুড়া ও ডিএনসি_রংপুর এর যৌথ অভিযানে রংপুর সদরে কুরিয়ারে চায়ের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে ইয়াবা ১২০০০(বার হাজার) গ্রহণকালে ০১ জনকে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধীঃ

ঘটনাস্থল: রংপুর জেলার অর্ন্তগত কোতয়ালী মেট্রো থানাধীন কামাল কাছনা এলাকাস্থ জাহাজ কোম্পানি হতে সাতমাথাগামী পাকা রাস্তা জে.এল. রায় রোড দক্ষিণ পার্শ্বে এস. এ. পরিবহন (প্রা:) লি: এর ভিতরে দন্ডায়মান অবস্থায় আটক পূর্বক মোঃ মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০) এর ডান হাতে ধরা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতর বিভিন্ন নামীয় ৫৭ (সাতান্ন)টি চা পাতা ও ধনিয়া সংমিশ্রিত প্যাকেটের মধ্যে কোয়ালিটি গোল্ড নামীয় হলুদ সবুজ ও লাল রংয়ের মিশ্রিত ০৩ (তিন)টি চা পাতা প্যাকেটের ভিতর হইতে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট উদ্ধার ও জব্দকৃত আলামত প্রাপ্ত।

ধারা: মাদকদ্রব্য নিয়ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৯(গ) ও ২৬(১)।

আলামতঃ (০১) একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতর বিভিন্ন নামীয় ৫৭ (সাতান্ন)টি চা পাতা ও ধনিয়া সংমিশ্রিত প্যাকেটের মধ্যে কোয়ালিটি গোল্ড নামীয় হলুদ সবুজ ও লাল রংয়ের মিশ্রিত ০৩ (তিন)টি চা পাতা প্যাকেট, প্রতিটি চা পাতার প্যাকেটের ভিতর স্কচটেপ দ্বারা প্যাচানো ২০ (বিশ)টি করে নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট মোট (২০০৩)=৬০ (ষাট) টি প্যাকেট, প্রতি জিপারযুক্ত পলি প্যাকেটে কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২০০ (দুইশত) পিস করে সর্বমোট (৬০×২০০)= ১২০০০ (বারো হাজার) পিস। সর্বমোট ওজন- ১.২০০ (এক কেজি দুইশত গ্রাম) কেজি। যাহা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ঘটনাস্থলে ডিজিটাল নিক্তি দ্বারা ওজনকৃত।
(০২) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি NOKIA নামীয় বাটন মোবাইল ফোন সীমসহ।

আসামীর নাম ও ঠিকানাঃ
(১) মোঃ মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০),
পিতা- মৃত জালাল মন্ডল,
মাতা: মৃত রওশনারা বেগম,
সাং-কাঞ্চনপুর,
ওয়ার্ড নং-০৯,
ইউনিয়ন- কুমেদপুর,
থানা: পীরগঞ্জ,
জেলা: রংপুর।

উপরে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম হইতে রংপুর এস.এ. পরিবহন (প্রা:) লি: অফিসে একটি ইয়াবার পার্সেল অবস্থান করছে উক্ত তথ্যের সত্যতা যাচাই পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক জনাব মোহা: জিললুর রহমান এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক জনাব মো: আবু জাফর সহ একটি টীম যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কোতয়ালী মেট্রো থানাধীন রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন কামাল কাছনা এলাকাস্থ জাহাজ কোম্পানি হতে সাতমাথাগামী পাকা রাস্তা জে.এল. রায় রোড দক্ষিণ পার্শ্বে এস. এ. পরিবহন (প্রা:) লি: এর ভিতরে দন্ডায়মান অবস্থায় আটক পূর্বক মোঃ মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০) এর ডান হাতে ধরা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতর বিভিন্ন নামীয় ৫৭ (সাতান্ন)টি চা পাতা ও ধনিয়া সংমিশ্রিত প্যাকেটের মধ্যে কোয়ালিটি গোল্ড নামীয় হলুদ সবুজ ও লাল রংয়ের মিশ্রিত ০৩ (তিন)টি চা পাতা প্যাকেটের ভিতর হইতে অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট উদ্ধার ও জব্দকৃত অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ১২০০০ (বারো হাজার) পিস ও মোবাইল ফোন ০২ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে রংপুর কোতয়ালী মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

#মাদকাসক্তি_মুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews