সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

কসবা র‍্যাব অভিযানে ঘাসক্ষেত থেকে ৮৪ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধীঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯, সিপিসি-১। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কসবা থানার বায়েক ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি ঘাসক্ষেতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।খবর পেয়ে র‍্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঘাসক্ষেতে পড়ে থাকা লাল রঙের তিনটি প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews