সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে র‍্যাব-৬ অভিযান পরিচালনা করে ১৩৪২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করে মাছ বিনষ্ট করেছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৩ টার সময় উপজেলার শ্রীউলা ইউনিয়নে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে,শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামে মৃত আঃ মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও আঃ হামিদ সরদার তাদের বাড়িতে বাগদা চিংড়ীতে অপদ্রব্য পুশ করাচ্ছিল। খবর পেয়ে র‍্যাব-৬ কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার জয়নুদ্দীন জিয়াদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম ও সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী দু’ভাই পালিয়ে গেলেও তাদের বাড়ি থেকে অপদ্রব্য পুশকৃত ৬১ ক্যারেট বাগদা চিংড়ী,অপদ্রব্য ও সিরিঞ্জ জব্দ করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বাগদা চিংড়ী পিচের রাস্তার উপর ফেলে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করেন ও পরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছের ওজন অনুমান ১ হাজার ৩৪২ কেজি এবং মূল্য ১৩/১৪ লক্ষ টাকা। অপদ্রব্য পুশকারী ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।##

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি উপজেলা প্রতিনিধি
তাং০১-০৭-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews