
নিজস্ব প্রতিনিধি
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৬,০০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন এক রোহিঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৩০টি প্যাকেটে থাকা মোট ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ক্যাম্প-১০ এর বাসিন্দা জোনায়েদ (২৩) বলে জানিয়েছে পুলিশ।