সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের খলিসানি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার ওই গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
​পরিবার সূত্রে জানা গেছে,দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সযোগে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন।
​হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।
​বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।##

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি উপজেলা প্রতিনিধি
তাং০৩-০৭-২৬ ইং
মোবাঃ ০১৯৩৭-৮৭৫০৯০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews