মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

পতাকা অবমাননার প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উড়িয়ে রাখার ঘটনা ঘটেছে। এই অনিয়মের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত রাখার নিয়ম থাকলেও সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টার পর উপজেলা পরিষদ ভবনে পতাকা উড়তে দেখা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয় সাংবাদিক আল-আমিন ফোরকান একটি ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ উঠেছে, এর কিছুক্ষণ পরই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

‎এই ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) পাথরঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আল-আমিন ফোরকান। অভিযোগে তিনি উল্লেখ করেন, হুমকিদাতার কণ্ঠস্বর উপজেলা পরিষদের নৈশপ্রহরী পার্থপ্রতিম বিশ্বাসের কণ্ঠের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে তার সন্দেহ হচ্ছে। সাংবাদিক আল-আমিন বলেন, “হুমকি পাওয়ার পর থেকে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

‎পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, “সাংবাদিককে হুমকির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হুমকিদাতাকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎এদিকে জাতীয় পতাকার অবমাননা ও সাংবাদিককে হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলা শাখার সভাপতি মো. জিয়াউল করিম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়া অত্যন্ত নিন্দনীয়। পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জাতীয় পতাকা নামানোর দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews