বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

কালিগঞ্জের নলতা চৌমুহনী বাজারে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে আনুমানিক ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নলতা চৌমুহনী বাজারে চায়ের দোকানদার শ্রী নিরাতন ঘোষ (৫৯) গাঁজা বিক্রির সময় এবং ক্রেতা হিসেবে উপজেলার তারালি ইউনিয়নের আলমগীর সরদারের ছেলে আরাফাত সরদার (২০)-কে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়ের উদ্যোগে আটক দুইজনকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং বিষয়টি কালিগঞ্জ থানায় জানানো হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন এবং আটককৃত দুজনকে থানায় নিয়ে আসে।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews