
ফেনীতে নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল বিদেশি মদ ও ৬০ ক্যান বিয়ারসহ কামরুল নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের আভিযানিক দল অভিযান চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃত কামরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে ফেনী ডিবি পুলিশের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।