সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বেলজার (২০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড), রিমন (২০০ টাকা জরিমানা ও ৫ মাস), কালাম (২০০ টাকা জরিমানা ও ৪ মাস), সবুজ (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), সোহেল (১০০ টাকা জরিমানা ও ৫ মাস), মাসুদ (১০০ টাকা জরিমানা ও ৩ মাস) এবং রুবেল (১০০ টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।

পুলিশ জানায়, সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews