সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে খুলনায় মহানগর-জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মো: আল-মাহফুজ শাওন

**খুলনা, ১২ জুলাই:**
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিপ্লব ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খানের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফর উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়া মহানগর ও জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন থানা, পৌরসভা, ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে মো. তাজিম বিশ্বাস বলেন, “জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার এক অবিস্মরণীয় বিজয়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে।”

মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিপ্লব বলেন, “খুলনা মহানগর ও জেলা ছাত্রদল অতীতেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণে ঘোষিত কর্মসূচিসহ কেন্দ্রীয় সব কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভায় তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা নিজ নিজ ইউনিটের পক্ষ থেকে কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির প্রতিটি ধাপ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের তাৎপর্য তুলে ধরতে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল সম্মিলিতভাবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews