মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

মোসলেমা আদর্শ একাডেমির অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

মুজাহিদুল ইসলাম (সাতক্ষীরা প্রতিনিধি): “ফুলের মত ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের প্রথম কিন্ডারগার্ডেন স্কুল মোসলেমা আদর্শ একাডেমি সুনাম সুখ্যাতির সাথে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকাল ১১টায় (সোমবার) মোসলেমা আদর্শ একাডেমীর অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ আব্দুর রহিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিমা আদর্শ একাডেমিক উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা জাহিদুল ইসলাম, মুসলিমা আদর্শ একাডেমির পরিচালক খোরশেদ আলম, নজরুল ইসলাম , মাওলানা মোস্তাফিজুর রহমান, শামীম হোসাইনসহ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”
তিনি আরও বলেন, “মোসলেমা আদর্শ একাডেমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তাদের এই অর্জন অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা নিয়মিত পড়াশোনা করবে, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সততা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তাহলেই তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
অনুষ্ঠান শেষে অর্ধবার্ষিকী পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews