মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ২ মাস পর রাজধানী থেকে গ্রেফতার ডাকাত শফিক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

র‍্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা ও আটকে রেখে নির্যাতনের ঘটনায় প্রায় দুই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত শফিককে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৯’এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে র‍্যাব-৯ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার একটি বাসা থেকে শফিককে গ্রেফতার করা হয়। একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাবের আরও জানায়, গত ১১ মে তথ্য সংগ্রহের জন্য নবীনগরের খাগাতুয়া গ্রামে গেলে শফিকের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি র‍্যাবের চার গোয়েন্দা সদস্যের ওপর হামলা চালায়। তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়। এতে তিনজন গুরুতর আহত হন।

ঘটনার পর অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত আরও নয়জনকে গ্রেফতার করা হলেও শফিক এতদিন পলাতক ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‍্যাব জানায়, ঘটনার দিন প্রতিপক্ষের একটি বাড়িতে হামলার পর শফিক ও তার সহযোগীরা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। র‍্যাব আসছে জানতে পেরে তারা গোয়েন্দা সদস্যদের ওপর হামলা চালায়, আটকে রেখে মারধর করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

র‌্যাবের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, শফিকের বিরুদ্ধে নবীনগরসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এছাড়া ২০২১ সালের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews