

মোঃ মাসুম মৃধা, নিজস্ব প্রতিনিধি
প্রথম অভিযানঃ-
১. গত ১৪/০৭/২০২৬ খ্রি. ০৭.৪৫ ঘটিকার সময় বাউফল থানার একটি চৌকশ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানাধীন কেশবপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ মমিনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯০ (চার শত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জিহাদ মৃধা(২২), সাং-মমিনপুর, ৭নং ওয়র্ড, কেশবপুর ইউপি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
দ্বিতীয় অভিযানঃ-
২. গত ১৪/০৭/২০২৬ খ্রি. ১৮.৩৫ ঘটিকার সময় বাউফল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানাধীন কালিশুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ কালিশুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিলন সিকদার(৩৫), সাং-কালিশুরী, ৪নং ওয়ার্ড, কালিশুরী ইউপি, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে।