বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব উদযাপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত প্রাইভেট কারে ইয়াবা পাচারকালে ডিএনসির হাতে ‎আটক-৩ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ ০১ জন ছিনতাইকারী গ্রেফতার। পাথরঘাটায় বন বিভাগের গাছের চারা রোপণে যাওয়ার পথে ট্রলারডুবি, শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক

আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোঃ শরিফ উদ্দিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব মহোদয়ের দিক-নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জাবেদ উল ইসলাম-এর সার্বিক নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান চালানো হয়।

আজ ১৫ জুলাই ২০২৬ তারিখ ভোর ৪:৩০ ঘটিকায় আখাউড়া থানার এস.আই (নিরস্ত্র) মোঃ এমরান হোসেন ও এএসআই (নিঃ) ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা ১নং মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ থেকে ঘাগুটিয়াগামী পাকা রাস্তার ওপর ঘাগুটিয়া ব্রিজ এলাকায় (মৃত সাত্তার মিয়ার বাড়ির সংলগ্ন) একটি বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করেন।

তল্লাশিকালে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিনকে। গ্রেফতারকৃত শরিফ উদ্দিন আখাউড়া থানার ধর্মনগর (উত্তরপাড়া) এলাকার মৃত হেলাল উদ্দিন ও মাহমুদা বেগমের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আজই (১৫ জুলাই) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews