মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আ.লীগ নেতার বাগান থেকে ২৪লক্ষ টাকার গাছ বিক্রি, বিএনপি নেতার বিরুদ্ধে শ-কোজ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

কামরুজ্জামান,লংগদু প্রতিনিধি

লংগদু উপজেলা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফয়জুল আজীম এর সেগুন বাগান থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার ঘটনায় উপজেলায় আলোচনা সমালোচনা শুরু হয় উপজেলা বিএনপির বিরুদ্ধে ।

এ ঘটনায় বিএনপির সদস্য হয়ে নিজ দলের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেয়ে উপজেলা বিএনপি ।
গত ১৭ জুলাই লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এই নোটিশ জারি করা হয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে উপজেলা বিএনপির সদস্য মোঃআব্দুল রাজ্জাক মন্তব্য করেন যে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি।

এবিষয়ে আ.লীগ নেতা ফয়জুল আজীম বলেন, আমি এলাকার বাহিরে থাকায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল এর নেতৃত্বে আমার সেগুন বাগান কেটে নিয়েগেছে। এছাড়াও আমার জায়গায় এখন কে বা কাহারা ঘর নির্মণ করেছে। আমি বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন উপকার পাইনি।

এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত অপপ্রচার।ইস্যু করা নোটিশে অভিযুক্ত রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের স্ব-পক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে “কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না” তা জানতে চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews