মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক পরিচালিত মাদকবিরোধী অভিযানে ০৫ জন আটক।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অদ্য ১৮ জুলাই ২০২৬ খ্রিঃ (শনিবার ) দুপুর ১২.০০ ঘটিকা হতে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাইসদার ও গলাচিপা এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই যৌথ অভিযানে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবীদের আটক করা হয়। এদের মধ্যে ১। মোঃ ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), পিতা- মৃত ওমর আলী, সং মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড; ২। মো রাব্বি (১৮), পিতা-মনির হোসেন, সাং – আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩।মোহাম্মদ সামিউল (১৮), পিতা- মোহাম্মদ জয়নাল, সাং আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ মহোদয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইয়াবা সেবনের জন্য বিজ্ঞ ভ্রাম্যমান আদালত এই আদেশ প্রদান করেন। অভিযান চলাকালে উদ্ধারকৃত ৪০০(চারশত) গ্রাম গাঁজা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

যৌথ অভিযানে আটককৃত অপর ০২ জন ১. আব্দুস সালাম(৩২), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরসিংপুর শামসুল আলমের মোড় এবং ২. সাদ্দাম(১৫), পিতা- সঞ্জু মিয়া, সাং- মাসদাইর পাকাপোল,উভয় থানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ’দের ফতুল্লা থানা হেফাজতে দেওয়া হয়। তাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ শামীম হোসাইন মহোদয়সহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এবং পুলিশ লাইন্স থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এই অভিযানে উপস্থিত ছিল। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews