মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প-মামদানি, কে কোন দলকে সমর্থন করছেন?

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বিশ্বকাপের ফাইনালে একই গ্যালারিতে দেখা যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে। রাজনীতিতে বিপরীত মেরুর এই দুই নেতার আলাদা করে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেয়রের মুখপাত্র।

এর আগে গত মাসে এনবিএ ফাইনালে একই ভেন্যুতে দেখা গিয়েছিল ট্রাম্প ও মামদানিকে। সেবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের একটি ‘বুলেটপ্রুফ লাক্সারি বক্সে’ বসে খেলা উপভোগ করেছিলেন ট্রাম্প। তাকে দেখে নিউইয়র্ক নিক্সের সমর্থকদের একাংশ দুয়ো ধ্বনি দেন। প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টিও বাতিল করতে হয়েছিল।

অন্যদিকে, মামদানি ছিলেন সাধারণ দর্শকদের মতোই। গ্যালারির একেবারে ওপরের সারিতে দাঁড়িয়ে খেলা উপভোগ করেছিলেন তিনি। এক মাসের ব্যবধানে আবারও একই জায়গায় দেখা যাবে দুজনকে—তবে এবার আরও বড় মঞ্চে, বিশ্বকাপের মেগা ফাইনালে।

ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

গত মাসেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছিলেন, এবার বিশ্বচ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, প্রেসিডেন্টের সঙ্গে ফাইনাল উপভোগ করে যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

তবে বিশ্বকাপের শুরু থেকেই ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হয়। যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন ট্রাম্প। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন বালোগান। যদিও সেই ম্যাচে হেরে যায় যুক্তরাষ্ট্র।

ট্রাম্প ও স্পেনের প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের উপস্থিতির কারণে ফাইনালকে ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে ফেডারেল কর্তৃপক্ষ। ফলে আকাশসীমা নিয়ন্ত্রণ, বিশেষ গোয়েন্দা দল ও বিস্ফোরক শনাক্তকারী কুকুরসহ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফুটবলপ্রেমী মামদানি, ট্রাম্প এখনো রহস্য

চলতি বিশ্বকাপে ট্রাম্পকে এখনো গ্যালারিতে দেখা না গেলেও ফুটবলের সঙ্গে মামদানির সম্পর্ক বেশ পুরোনো। নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে ছিলেন তিনি।

নিজেকে আর্সেনালের কট্টর সমর্থক ও ‘ফুটবল পাগল’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি মেয়র নির্বাচনের আগে নিয়মিত ব্রুকলিনে ফুটবল খেলতেন। বিশ্বকাপকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগও নিয়েছেন তিনি।

‘দ্য মর্নিং পিচ’ নামে ফুটবল ও আবহাওয়াভিত্তিক ভিডিও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মামদানি। পার্কগুলো রাতে খোলা রেখে ওয়াচ পার্টির আয়োজন করেছেন। ফুটবলপ্রেমীদের জন্য ৫০ ডলারের বিশেষ জার্সি এনেছে সিটি করপোরেশন, যা দ্রুত বিক্রি হয়ে যায়। এমনকি ফিফার সঙ্গে আলোচনা করে সাধারণ দর্শকদের জন্য ৫০ ডলারের ১ হাজার টিকিটের ব্যবস্থাও করেছিলেন তিনি।

মামদানিকে সাউথ ব্রঙ্কসের মেক্সিকান রেস্তোরাঁ, অভিবাসী আশ্রয়কেন্দ্র এমনকি রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের সঙ্গেও ফুটবল ম্যাচ দেখতে দেখা গেছে।

ফাইনালে কার সমর্থন কার দিকে?

ফাইনালে ট্রাম্প ও মামদানি কোন দলকে সমর্থন করছেন, তা এখনো পরিষ্কার নয়।

স্পেনের সমালোচনা করায় ট্রাম্প এবার আর্জেন্টিনার সমর্থক কি না—এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি লেভিট জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই।

সম্প্রতি নিউইয়র্কে এক ফিফা অনুষ্ঠানে লিওনেল মেসির প্রশংসা করেন ট্রাম্প। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও কথা বলেন তিনি। রোববারের ফাইনাল নিয়ে জানতে চেয়ে তাকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

অন্যদিকে, মামদানির পছন্দের দল মরক্কো আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ফাইনালের ভবিষ্যদ্বাণী জানতে চাইলে তিনি রসিকতা করে বলেন, ‘আমি এবার যার পক্ষ নিয়েছি, সেই হেরেছে। এখন আমি যার নামই নেব, মনে হচ্ছে সেই দলটাই হেরে যাবে!’

এর আগে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের পর মামদানি প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘ডাকাতি হয়েছে।’

তাই ফাইনালে ট্রাম্পের সমর্থন আর্জেন্টিনার দিকে কি না, আর মামদানি শেষ পর্যন্ত কাকে সমর্থন করেন—এই প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশ্বকাপের মাঠে দুই নেতার উপস্থিতির পাশাপাশি তাদের সমর্থনের দিকও এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews