মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দেশে ফিরছেন না লিওনেল মেসি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরং ইন্টার মায়ামির অধিনায়ক ও সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের খবরে বলা হয়, আর্জেন্টিনা দলের বেশ কয়েকজন খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ফিরবেন অথবা ছুটিতে যাবেন। তবে মেসির সামনে অপেক্ষা করছে ক্লাবের ব্যস্ত সূচি। ফলে যুক্তরাষ্ট্রেই তার নিজের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন শেষ হয় আর্জেন্টিনার। তবে এই হতাশা কাটিয়ে ওঠার জন্য খুব বেশি সময় পাচ্ছেন না মেসি। কারণ সামনে রয়েছে ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ।

মেজর লিগ সকারের (এমএলএস) ব্যস্ত সূচির মধ্যে বুধবার (২২ জুলাই) শিকাগো ফায়ারের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে ইন্টার মায়ামি। গ্রীষ্মকালেও এমএলএস চলমান থাকায় দীর্ঘ সময় অধিনায়ককে ছাড়া খেলতে পারবে না ক্লাবটি। প্লে-অফের লড়াই জমে ওঠায় দলের অধিনায়ককে দ্রুত ফিরে পেতে চায় ক্লাবটি। তাই দীর্ঘ বিরতির জন্য আর্জেন্টিনায় না গিয়ে মেসি সরাসরি মায়ামিতে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিশ্বকাপের ক্লান্তির কারণে ওই ম্যাচে তার খেলার সম্ভাবনা কম।

৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার সুযোগ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা।

হতাশাজনক পরাজয়ের পর এখন মেসির পুরো মনোযোগ থাকবে ইন্টার মায়ামির হয়ে এমএলএস মৌসুমের বাকি অংশে। পাশাপাশি জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ নিয়েও আগামী সপ্তাহগুলোতে আলোচনা চলবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews