সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৩শে জুলাই) সকালে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক মেহেরাজ হোসেন লিমন (২০) হরিহরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি নায়েব সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের তোতা মিয়ার আমবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় ৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মেহেরাজ হোসেন লিমন নামের একজনকে আটক করা হয়। আটক লিমনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির একদল বিজিবি বুধবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার নতনুপাড়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় উদ্ধার করেছে দুই হাজার ৪০০ পিস ভারতীয় ওষুধ। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আনিসুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews