সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

থিয়াগো মেসিকে ঘিরে আশাবাদ ও আগ্রহ দিন দিন বাড়ছেই আর্জেন্টাইন সমর্থকরা সেই স্বপ্নের নাম থিয়াগো মেসি।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চার বছর আগে কাতারের মরুভূমিতে বিশ্বকাপ ট্রফি জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। এরপর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুললেও শিরোপা জিততে পারেননি তিনি। বয়সের ভারে ২০৩০ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। তবে নতুন এক স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা সেই স্বপ্নের নাম থিয়াগো মেসি।

বর্তমানে ১৩ বছর বয়সী থিয়াগো ২০৩০ বিশ্বকাপের সময় ১৮ বছরে পা দেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, বয়স ও প্রতিভার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সে আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পাওয়ার দৌড়ে থাকতে পারে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি সম্ভাবনার পর্যায়েই রয়েছে।

থিয়াগো বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির যুব একাডেমিতে খেলছে। ইতোমধ্যে ক্লাবটির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে শিরোপাও জিতেছে সে। তার পারফরম্যান্সের ওপর নজর রাখছেন ফুটবলপ্রেমীরা।

জন্মসূত্রে স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও থিয়াগো এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছে, সুযোগ পেলে সে আর্জেন্টিনার জার্সিতেই খেলতে চায়। বাবার পথ অনুসরণ করে জাতীয় দলের প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য।

মেসি পরিবারের ফুটবল ঐতিহ্য শুধু থিয়াগোতেই সীমাবদ্ধ নয়। তার দুই ছোট ভাই মাতেও ও চিরোও ফুটবলের সঙ্গে যুক্ত। তবে ফুটবল বিশ্লেষকদের মতে, লিওনেল মেসির মতো কিংবদন্তির সাফল্যের সঙ্গে তুলনা করা এখনই ঠিক হবে না। বরং থিয়াগোকে সময় দিয়ে তার স্বাভাবিক বিকাশের সুযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে তাই আর্জেন্টাইন সমর্থকদের কল্পনায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। সেই স্বপ্ন বাস্তব হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে আপাতত থিয়াগো মেসিকে ঘিরে আশাবাদ ও আগ্রহ দিন দিন বাড়ছেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews