সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

খুলনার লবণচরার দু-র্ধর্ষ সন্ত্রা-সী ও চাঁদাবাজ নাদিম ও তার সহযোগী রানাকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি*

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ই জুলাই ২০২৬ ইং তারিখ, সকাল ১১:৫০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন *১। নাজিম ওরফে নাদিম (৩০),* পিতা: শাহজাহান, সাং: আমতলা এবং *২। মোঃ মাসুদ রানা (৩৭),* পিতা: আব্দুর রহমান মিয়াজি, সাং: ইসলামপাড়া, উভয় থানা: লবণচরা, জেলা: খুলনা।

৩। অভিযানকালে ধৃত আসামি নাজিমের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে *ক) একটি বিদেশি পিস্তল, খ) চার রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড খালি কার্তুজ এবং গ) একটি ম্যাগাজিন* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews