সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

জমি বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক এক ছাত্রদল নেতাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দাবির ভিত্তিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে একই দিনে প্রতিপক্ষও মারধর ও হুমকির অভিযোগ এনে পৃথক একটি জিডি করেছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাজ আহাম্মেদ (রকি) অভিযোগ করেন, একই গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৮) ও অন্তর মিয়া (৩২)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধ চলছে।

অভিযোগে বলা হয়, ওই বিরোধের জেরে গত ২১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে টুটুল মিয়া ও অন্তর মিয়া তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে রাজ আহাম্মেদ রকির মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সুযোগ পেলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন।

এ ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে ২২ জুলাই কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন রাজ আহাম্মেদ রকি। যার জিডি নম্বর ৯৯৭।

অন্যদিকে, একই দিনে প্রতিপক্ষ মো. শরীফুল ইসলাম টুটুল (৩৪) রাজ আহাম্মেদ রকির বিরুদ্ধে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারাসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে কুলিয়ারচর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। ওই জিডির নম্বর ১০২২।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, রাজ আহাম্মেদ রকির একটি সাধারণ ডায়েরি গ্রহণ করার পর প্রতিপক্ষের মো. শরীফুল ইসলাম টুটুলেরও একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। উভয় অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, দুটি অভিযোগই তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews