সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে সাবেক জাতীয় সংসদের স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি রুমে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান পিন্টু এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট এবিএম সেলিম, এ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ,এ্যাড আশাফউদ্দৌলা সুমন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট রেজওয়ান আলী, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট আয়ুব আলী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, এ্যাড মিজানুর রহমান বাবলু, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু,এ্যাড ফাতিমা ফারজানা ফেরদৌসী, এ্যাড তনুজা তিয়াসি, এ্যাড শফিকউদদীন, এ্যাড রফিকুল ৩, এ্যাড আব্দুল জলিল ৩, এ্যাড আবু জাফর, এ্যাড বিউটি খাতুন, এ্যাড সুনিল কুমার ঘোষ, এ্যাড নাসিরউদ্দীন, এ্যাড আজিজুল হক, এ্যাড জাকির হায়দার সুমন, এ্যাড জাহাঙ্গীর আলম,এ্যাড শফিকুল ইসলাম ৩,এ্যাড সোহরাব হোসেন সুজন সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

অনুষ্ঠানের শেষপর্বে অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খোকন মরহুম ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের রুহেরঃ মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় উপস্থিত আইনজীবীরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews