মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎“উপকূল বাঁচাও, জীবন বাঁচাও”, “উপকূলের কান্না শুনতে কি পান না? হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও”-এমন নানা স্লোগানে মুখরিত হয় সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর তীর।

‎বুধবার (২৯ জুলাই) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর বাস্তবায়নে অ্যাকশন এইড এল সহযোগিতায় পদ্মা এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

‎মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন‌ সোহেল, নজমুল হক সেলিম প্রমুখ।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বলেশ্বর নদীর ভাঙন ও জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছর উপকূলের মানুষ চরম দুর্ভোগের শিকার হন।
‎দুর্বল ও অস্থায়ী বেড়িবাঁধ বারবার ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় ফসল, মৎস্যসম্পদ ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়। তাই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।
‎বক্তারা আরও বলেন, উপকূলীয় জনগণের জীবন-জীবিকা ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে পদ্মা এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।

‎মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা, কৃষক, জেলে, শিক্ষার্থীসহ তিন শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews