
নিজস্ব প্রতিনিধী
ঘটনাস্থল: বগুড়া জেলার অর্ন্তগত দুপচাঁচিয়া থানাধীন জিয়া নগর এলাকাস্থ আক্কেলপুর – দুপচাঁচিয়াগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে জিয়া নগর বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর আক্কেলপুর হতে বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-১১-২৩৪১ এর ইঞ্জিন কভারের সামনের পাশে সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোছা: সরিফা বিবি (৩৪) এর দেহ তল্লাশী করে ডান হাটুর পিছনে বিশেষ কৌশলে লুকায়িত আলামত প্রাপ্ত।
ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ক্রমিক ৯(ক) ও একই আইনের ২৬(১)।
আলামতঃ (১) একটি টিস্যু দিয়ে মোড়ানো নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ০২ (দুই) টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য কমলা বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২০০ (দুইশত) পিস করে মোট (২০০×০২)=৪০০ (চারশত) পিস, যার ওজন-৪০ (চল্লিশ) গ্রাম (আলামত ডিজিটাল কিচেন স্কেল দ্বারা পরিমাপকৃত) ও (২) টার্কিস ব্লু রংয়ের অ্যাংলেট ০১ (এক) টি এবং আসামীর ডান হাতে ধরা (৩) মাদক ব্যবসার কাজে ব্যবহৃত SYMPHONY A30 নামীয় বাটন ফোন ০১টি সিমসহ আলামত প্রাপ্ত।
আসামীর নাম ও ঠিকানাঃ
(১) মোছা: সরিফা বিবি (৩৪),
স্বামী-মো: আকরাম হোসেন,
পিতা-মফিজ উদ্দিন,
মাতা-মোছা: মর্জিনা বিবি,
সাং-তালুচ পশ্চিম পাড়া,
ডাকঘর-তালুচ,
ওয়ার্ড নং-০২,
ইউপি-গুনাহার,
থানা- দুপচাঁচিয়া,
জেলা-বগুড়া।
উপরে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুপচাঁচিয়া থানাধীন জয় নগর এলাকাস্থ আক্কেলপুর-দুপচাঁচিয়াগামী পাকা রাস্তার পূব পার্শ্বে জিয়া নগর বালিকা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে পাকা রাস্তার উপর আক্কেলপুর হতে বগুড়াগামী বিসমিল্লাহ পরিবহন নামীয় যাত্রীবাহী বাস যার রেজি: নং ঢাকা মেট্রো-জ-১১-২৩৪১ এর ইঞ্জিন কভারের সামনের পাশে সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোছা: সরিফা বিবি (৩৪) এর দেহ তল্লাশী করে তার ডান হাটুর পিছনে বিশেষ কৌশলে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৪০০ (চারশত) পিস একটা আংলেট এর নিচে লুকায়িত ও টার্কিস ব্লু রংয়ের অ্যাংলেট ০১ টি এবং মোবাইল ফোন ০১ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
#মাদকাসক্তি_মুক্ত_বাংলাদেশ_গড়াই_আমাদের_লক্ষ্য