সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ছাইম খান গোপালগঞ্জ নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে লোগোসংবলিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কর্মীদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করে পরিচ্ছন্নতা সেবা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার ৩৮ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন।

এ সময় তিনি বলেন, ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, বরং এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার প্রতীক। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌর পরিবেশ নিশ্চিত করতে কর্মীদের নিষ্ঠা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ সব সময় পরিচ্ছন্ন কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন।

তিনি আরও উল্লেখ করেন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নগরসেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। তাই তাদের কাজের স্বীকৃতি এবং উৎসাহ প্রদান করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের সহজে শনাক্ত করার উদ্দেশ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক কর্মীর জন্য নির্দিষ্ট দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করা হয়েছে, যা পৌরবাসীর জন্য আরও উন্নত ও মানসম্মত পরিচ্ছন্নতা সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews