সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

পুলিশ সুপার নওগাঁ কে, সাধারণ জনগণের প্রদত্ত তথ্যের ভিত্তিতে মান্দা থানায় এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরীর কারখানার সন্ধান, সহস্রাধিক লিটার চোলাই মদ / মদ তৈরির উপকরণ সহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পুলিশ সুপার, নওগাঁ নওগাঁর মোহাম্মদ তারিকুল ইসলামের দিক-নির্দেশনা এবং জনগণের প্রদত্ত তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ, মান্দা থানার নেতৃত্বে অদ্য ইং ০৪/০৮/২০২৬ তারিখে রাতে মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মান্দা থানাধীন ০৪নং মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজারস্থ সরদারপাড়ায় ধৃত আসামী ১। মোঃ মোতাহার হোসেন (৪৫), পিতা-মৃত আহম্মদ আলী, সাং-বারিল্যা, থানা-মান্দা, জেলা-নওগাঁ কে বিপুল পরিমাণ চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়।
তার বাসায় অভিযান পরিচালনা করিয়া ১। ১২ (বারো) টি নীল রংয়ের প্লাষ্টিকের ড্রাম, যাহার প্রতিটি ড্রামে ৮০ (আশি) লিটার করিয়া (১২X৮০)=৯৬০ (নয়শত ষাট) লিটার ওয়াশ (চোলাই মদ তৈরীর উপাদান), ২। একটি সিলভারের বড় পাতিলের মধ্যে রক্ষিত ৩০ (ত্রিশ) লিটার ওয়াশ (চোলাই মদ তৈরীর উপাদান), ৩। ০৩ (তিন) টি সাদা রংয়ের প্লাষ্টিকের জারকিন এর মধ্যে রক্ষিত ১০ (দশ) লিটার করিয়া (৩X১০)=৩০ (ত্রিশ) লিটার চোলাই মদ, সর্ব মোট ১০২০ (এক হাজার বিশ) লিটার, যাহার মোট মূল্য অনুমান ৪,০৮,০০০/- (চার লক্ষ আট হাজার) টাকা, ৪। একটি মাটির পাতিল, যাহা চোলাই মদ তৈরীর কাজে ব্যবহৃত হয়, ৫। একটি সান গ্যাসের সিলিন্ডার, যাহা চোলাই মদ তৈরীর কাজে ব্যবহৃত হয়, ৬। একটি গ্যাসের চুলা, যাহা চোলাই মদ তৈরীর কাজে ব্যবহৃত হয়, যাহা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয় ।
পুরো বাড়িটি একটি চোলায় মদ তৈরির ফ্যাক্টরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পুলিশ নির্ধারিত পরিমাণ মদ জমা রেখে, মদ তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ মদ ধ্বংস করে। অভিযানের পূর্বেই কয়েকজন আসামি পালিয়ে যায়। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনায় ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করুন। যে সমস্ত সচেতন ব্যক্তিগণ মাদক প্রতিরোধে পুলিশকে সংবাদ দিচ্ছেন, তথ্য দিয়ে সহযোগিতা করছেন জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews