
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রামে আনা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবার চালান।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই চালান আটকে দিলো র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের আনুমানিক এক লাখ পিস ইয়াবাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।