
নিজস্ব প্রতিনিধী
একদিন আগে মোটরসাইকেলসহ ৬ ইয়াবা কারবারি আটক। আর আজ নোয়াখালীতে ডিএনসি ও র্যাবের যৌথ অভিযানে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় ৯,৭৯০ পিস ইয়াবাসহ আরও ২ সদস্য আটক।
বারবার একই চিত্র সামনে আসছে, দ্রুত চলাচল, সহজে সন্দেহ এড়ানো এবং বিকল্প সড়ক ব্যবহার করতে পারায় মোটরসাইকেলকে কাজে লাগাচ্ছে মাদক পাচারকারীরা।
তাই শুধু চালক নয়, সন্দেহজনক মোটরসাইকেলের গতিবিধির প্রতিও নজর রাখা জরুরি। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতাও হতে পারে বড় শক্তি।