সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

‎ডিমলা থানার ছাদের পলেস্তারা খসে পড়ে এএসআই আহত

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শোভন ভট্টাচার্য্য, নিজস্ব নীলফামারী।
‎
‎পুলিশের ধর্ম সেবা এখন পুলিশের সেবিকার প্রয়োজন।
‎নীলফামারীর ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পুলিশের দায়িত্বরত একজন কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ ভেঙে অকেজো হয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কক্ষে আরও তিনজন সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।
‎আহত ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোসলেম উদ্দিন। ঘটনার সময় তিনি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে মোসলেম উদ্দিন বলেন, ‘আমি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমার কক্ষের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে। এ সময় ওই কক্ষের পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে অকেজো হয়ে যায়।’
‎
‎ঘটনার পর মোসলেম উদ্দিনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎সংশ্লিষ্টরা জানান, ডিমলা থানা ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতালা ভবনের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। অনেক জায়গায় ছাদ ও দেয়ালের পলেস্তরা খুলে রড বেরিয়ে গেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। ভবনের বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে। এই জরাজীর্ণ ভবনে ৬২ জন পুলিশ সদস্য কর্মরত।
‎
‎ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। আমার আগে যাঁরা এখানে দায়িত্বে ছিলেন, তাঁরা নতুন ভবনের চাহিদা দিয়েছিলেন। আশা করছি অল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণকাজ শুরু হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews