সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী মো: আল-মাহফুজ শাওন

বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন কর্মস্থলে যোগদানের আগে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে তাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি গাজী জসীম উদ্দীন। অনুষ্ঠানে হেডকোয়ার্টার্সে কর্মরত ডিআইজি (ইন্টেলিজেন্স) মো. জুলফিকার আলী হায়দারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায়ী সম্মাননা জানানো হয়।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো. জুলফিকার আলী হায়দারের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নতুন কর্মস্থল বরিশাল রেঞ্জে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মো. জুলফিকার আলী হায়দার এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কেএমপিতে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশি কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। শিল্পাঞ্চল পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে এবার তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশি সেবার মানোন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শিগগিরই তিনি বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews