সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নুকে দেখতে গেলেন কেসিসি প্রশাসক মঞ্জু

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মো:আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাকে দেখতে গেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (১৬ আগস্ট) তিনি এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কেসিসি প্রশাসক তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় যত্ন নেওয়ার পরামর্শ দেন।

সাক্ষাৎকালে নজরুল ইসলাম মঞ্জু এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নুর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তার সুস্থতা ও স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার জন্য শুভকামনা জানান।

এ সময় উপস্থিত ব্যক্তিরাও এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নুর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

খুলনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু দীর্ঘদিন ধরে আইনজীবী অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি খুলনা মহানগর বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews