সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধ অনুপ্রবেশ, ডিঙি নৌকাসহ আটক ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি মো: আল-মাহফুজ শাওন

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগে চারজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, বিপুল পরিমাণ মাছ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা রেঞ্জের টহল ফাঁড়ির লেবু বুনিয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, টহলরত বন বিভাগের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে একটি ডিঙি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে অভিযান চালান। এ সময় নৌকাটিতে থাকা চারজনকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে বিভিন্ন ধরনের মাছ ও বনজ সম্পদ আহরণের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—একটি ডিঙি নৌকা, ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি সাদা মাছ, একটি খালপাটা জাল, একটি বেন্দি জাল, পাঁচটি পানির ড্রাম, একটি হাইল, দুটি বৈঠা, তিনটি দা এবং একটি কাটা ড্রাম।

বন বিভাগ জানিয়েছে, বর্তমানে সুন্দরবনে নিষিদ্ধকালীন সময়ে মাছ ও অন্যান্য বনজ সম্পদ আহরণে বিধিনিষেধ রয়েছে। এই সময়ে অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশও বেআইনি। নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ এবং অবৈধভাবে মাছ আহরণের অভিযোগেই চারজনকে আটক করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “সুন্দরবনের নিষিদ্ধকালীন সময়ে অবৈধ অনুপ্রবেশ ও অবৈধভাবে বনজদ্রব্য আহরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সুন্দরবনে প্রবেশ করলে বা অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews