সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করার অপরাধে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারে অবৈধভাবে সার মজুত করার অপরাধে এক সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই সঙ্গে জব্দকৃত সার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশের নেতৃত্বে ধোপাপাড়া বাজারে এই সারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ধোপাপাড়া বাজারের এক ব্যবসায়ী নিয়মনীতি উপেক্ষা করে অসাধু উপায়ে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার মজুত করে রেখেছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সত্যতা পেয়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে মজুতকৃত ৩৪ বস্তা টিএসপি (TSP) এবং ৮ বস্তা ডিএপি (DAP) সার তাত্ক্ষণিকভাবে উপস্থিত সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সার নিয়ে যেকোনো প্রকার কৃত্রিম সংকট বা অসাধু সিন্ডিকেট রুখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর ও তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews