
নিজস্ব প্রতিবেদক মোঃ কামরুল ইসলাম
পটুয়াখালী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা টিম নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাউফল থানা পুলিশের একটি চৌকস টিম ইং ২২-০৮-২০২৬ তারিখ বেলা ১১.১০ ঘটিকায় এবং দুপুর ১২.১০ ঘটিকার সময় বাউফল থানাধীন মদনপুরা ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে একজন মহিলাসহ দুইজন মাদক কারবারিকে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ সুমন মৃধা (৩০), থানা-বাউফল, জেলা-পটুয়াখালী
২। মোসাঃ তানিয়া বেগম (৩৩), থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
জব্দকৃত আলামতের বর্ণনাঃ
১। ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট।
২। মাদক বিক্রয়ের নগদ ৮,১০০/-(আট হাজার একশত) টাকা।
পুলিশ সুপার মহোদয়ের দিক নিদের্শনায় বাউফল থানা পুলিশ মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইং ২২-০৮-২০২৬ তারিখ সকালে বাউফল থানার একটি চৌকস অভিযানিক টিম বাউফল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে বের হয়। একই তারিখ বেলা অনুমান ১০.৪০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, বাউফল থানাধীন মদনপুরা ইউনিয়নের দক্ষিন চন্দ্রপাড়া (আদর্শপাড়া) ৭নং ওয়ার্ডস্থ বাউফল টু কালিশুরীগামী পাকা রাস্তায় মোঃ আজিজুল ইসলাম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এরুপ সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ, বাউফল থানার নেতৃত্বে এসআই(নিঃ) সম্বিত রায়সহ বাউফল থানার একটি চৌকস আভিযানিক দল পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়কে অবহিত করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই তারিখ বেলা অনুমান ১০.৫০ ঘটিকার সময় পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় লোক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থল হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মোঃ সুমন মৃধা (৩০) বলে জানান এবং তার সাথে থাকা ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়া মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে ১১.১০ ঘটিকার সময় জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী মোঃ সুমন মৃধা উক্ত মাদকদ্রব্য আসামী মোসাঃ তানিয়া বেগম(৩৩) এর নিকট হতে ক্রয় করেছে এবং বর্তমানে আসামী তানিয়া বেগমের তার বসত ঘরে অবস্থান করতেছে বলে জানান। পরবর্তীতে একই তারিখ দুপুর ১১.৫০ ঘটিকার সময় আসামী মোঃ সুমন মৃধাকে নিয়ে অভিযান পরিচানাকালে বাউফল থানাধীন মদনপুরা ইউনিয়নের দক্ষিন চন্দ্রপাড়া (আদর্শপাড়া) ৭নং ওয়ার্ডস্থ জনৈক জহিরুল ইসলাম বেপারীর মালিকাধীন মা-বাবা মঞ্জিল এর ২য় তলায় পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টাকালে আসামী মোসাঃ তানিয়া বেগমকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী মোসাঃ তানিয়া বেগম তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে ৬০০(ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে ১২.১০ ঘটিকার সময় জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা-৩০, তারিখ-২২-০৮-২০২৬ খ্রিঃ, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০২৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয়েছে। আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং আসামী মোঃ সুমন মৃধার নামে ইতোপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া যায়।
এ ঘটনার সাথে অন্য কোন মাদক ব্যবসায়ী বা সহায়তাকারী জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ যে বা যারাই মাদক ব্যবসার সহিত জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।