সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেট সংলগ্ন আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি পড়াশোনার মানোন্নয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও আদব-আখলাক গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মাদ্রাসার হিফজ ও নাজেরা বিভাগে শিক্ষার্থীদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, মাখরাজ ও তাজবিদের নিয়ম-কানুন এবং নিয়মিত সবক অনুশীলনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে দুর্বলতা চিহ্নিত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুধু মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে কোরআনের প্রতি ভালোবাসা, আদব-আখলাক, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানী, নীতিবান, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কোরআন তেলাওয়াত ও আমলের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতায় শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সবক প্রদান অনুষ্ঠান শেষে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে রওশনহাট ব্রিজ প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ-কিয়াম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, হিফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ জীবন গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews