সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ছাইম খান গোপালগঞ্জ নিজস্ব প্রতিনিধি:

খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রোববার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি। উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে র‍্যাব সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ার বর্নি দক্ষিণপাড়া থেকে ফারুক ও কদরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এর আগে একই ডাবল মার্ডার মামলায় র‍্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে। ফলে ধারাবাহিক অভিযানে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের একাধিক আসামি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews