সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৪ জেলের লাশ উদ্ধারের খবর, সন্ধান মেলেনি একজনের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধী:তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার একদিন পর চার জেলের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে এক জেলে।

‎মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে পাঁচজনের মধ্যে চারজনের লাশ পাওয়ার খবর নিশ্চিত করেছেন কাওসার নামে এক জেলের চাচি সাথী বেগম।

‎এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুরে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

‎কয়েক ঘণ্টা পর আট জেলে ভাসমান অবস্থায় উদ্ধার হলেও ট্রলারসহ নিখোঁজ হয় পাঁচ জেলে।
‎বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘এফবি বরকত’ ১৩ জন জেলেকে নিয়ে শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।

‎সোমবার দুপুরে সাগরে আবহাওয়া খারাপ হয়ে ঢেউ বেড়ে গেলে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরে দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর আট জেলেকে অপর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে।


‎তিনি আরও জানান, নিখোঁজ পাঁচ জেলে ট্রলারের ব্রিজের মধ্যে ঘুমানো থাকায় তারা লাফিয়ে পড়তে পারেনি। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে মো. বেলাল, মো. নুর আলম, কাওছার ও মো. ইব্রাহিমের নাম জানা গেছে। সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি চারজনের লাশ পাওয়া গেছে।

‎কাওছারের চাচি সাথী বেগম জানান, তারা খবর পেয়েছে চারজনের লাশ পাওয়া গেছে, একজনকে পাওয়া যায়নি। যারা উদ্ধার করতে গিয়েছে তারা চার জেলের লাশ নিয়ে রওনা হয়েছেন বলেও নিশ্চিত করেন।

‎এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত মোহাম্মদ (ওসি) আবদুল আলীম মোবাইল ফোনে বলেন, আমরাও শুনেছি চারজনের লাশ পাওয়া গেছে। নিশ্চিত হতে পুলিশ পাঠিয়েছি খোঁজখবর নিতে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews