সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিএনপির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মো: আল-মাহফুজ শাওন, খুলনা  :

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগরের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে নেতৃত্ব দেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

লিখিত বক্তব্যে তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

প্রেস ব্রিফিংয়ে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং নগরীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ সময় খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews