সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগম (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের দিক-নির্দেশনায় আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) পুষন সাহা ও এএসআই (নিরস্ত্র) আবুল হোসেনের নেতৃত্বে একটি টিম ২৪ আগস্ট সকাল ১০:৩০ ঘটিকায় ৪ নম্বর আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় অভিযান চালায়। স্থানীয় সফিউল আলমের দোকানের সামনে সিঙ্গারবিল-আখাউড়াগামী পাকা রাস্তার ওপর থেকে ৬ কেজি গাঁজাসহ স্মৃতি বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত স্মৃতি বেগম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর (পশ্চিমপাড়া) এলাকার মৃত শাহিন মিয়ার মেয়ে এবং সরাইল থানার পশ্চিম কুট্টাপাড়া এলাকার আল আমিনের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews