সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

মুরাদনগরে বিশেষ অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা উত্তর নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পৃথক বিশেষ অভিযানে দুই ছিনতাইকারী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। অভিযানে ছিনতাই মামলার পাশাপাশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক মামলাও দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট ২০২৬ রাতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী-এর নির্দেশে এসআই (নিঃ) আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মুরাদনগর সদর ইউনিয়নের ডিআর স্কুলের দক্ষিণ পাশের বেড়িবাঁধ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় ছিনতাইয়ের অভিযোগে রুবেল (২৮) ও মোঃ কবির হোসেন (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে ২৭ আগস্ট ২০২৬ রাতে একই থানার অফিসার ইনচার্জের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) কামরুজ্জামান। বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর এলাকায় ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের মাথায় একতা মাছের আড়তের সামনে অভিযান চালিয়ে আলী আশরাফ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews