সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

নড়াইলে সুলতান উৎসবে রঙ-তুলিতে মেতেছে শিশু’রা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ কামাল মোল্লা বিশেষ প্রতিনিধি নড়াইল জেলা।

নড়াইলে সুলতান উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা।নড়াইলে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রঙ-তুলির খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সী শিশুরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় উপস্থিত ছিলেন,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়দার আলী দেওয়ান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এস এম সুলতান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক অনাদী বৈরাগী,সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী এবং সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা রঙ-তুলির মাধ্যমে তাদের কল্পনা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলে। তাদের ক্যানভাসে উঠে আসে প্রকৃতি, গ্রামবাংলা ও মানুষের জীবনযাত্রার নানা ছবি।আয়োজকরা জানান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিল্পকর্ম ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিশুদের চিত্রে আগ্রহী করে তুলতেই এ আয়োজন। সুলতান উৎসবের মাধ্যমে নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসব প্রাঙ্গণে ভিন্নমাত্রার প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews