সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন নিজস্ব সটাফ রিপোর্টার

রাজশাহী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব আরিফ আহমেদ রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
সফরকালে অতিরিক্ত সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে প্রদানকৃত সেবার মান সম্পর্কে জানতে চান। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন কার্যক্রমে অতিরিক্ত সচিবের সাথে আরও উপস্থিত ছিলেন—রাজশাহী বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, রাজশাহী জেলার উপসিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এবং মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews