সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব  প্রতিবেদক ‎শোভন ভট্টাচার্য্য, নীলফামারী

‎সারাদেশে নজরুল বর্ষ উপলক্ষে যে আয়োজন তারই ধারাবাহিকতায় নীলফামারীর সৈয়দপুরেও
‎নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।। সোমবার ( ৩১ আগস্ট) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্য সাংষ্কৃতিক সংগঠন কর্তৃপক্ষ।

‎প্রতিযোগিতায় বিষয়ের মধ্যে রয়েছে সঙ্গীত (নজরুল সঙ্গীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা।

‎এসব বিষয়ে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যামিক ও কারিগরি বিদ্যালয় (মাথামিক পর্যায়), মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews